ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ১৩/১২/২০২১ ১০:৩৮:৪৯ PM

৫ শর্তে বাসে হাফ ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকরে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে পাঁচটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

শর্তগুলো হলো-

- শিক্ষার্থীদের জন্য ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।

- শিক্ষার্থীদের অবশ্যই স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজনে হলে দেখাতে হবে।

- সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে।

- শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

- দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।